গলাচিপার রামনাবাদ নদের স্থাপনা অপসারণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদে মাটি ভরাট ও নির্মাণকাজকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে সেখানে বিদ্যমান ও নির্মাণাধীন স্থাপনা সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।জানা যায়, ২০০৯ সালে রামনাবাদ নদের অংশবিশেষ ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বেলা হাইকোর্টে রিট আবেদনটি করে। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৪ মে হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।