গলাচিপার সেই শিক্ষক জামিনে মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান গতকাল সোমবার জামিনে মুক্তি পেয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মিজানুর রহমানের জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।ওই বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী গত ২৬ জুলাই মিজানুর রহমানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করে। অভিযোগের অনুলিপি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেওয়া হয়। ইউএনও লস্কার তাজুল ইসলাম এ ব্যাপারে গলাচিপা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে পুলিশ মিজানুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠায়।গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ২৮ জুলাই এক আদেশে মিজানুর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ২৭ জুলাই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভায় মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।