গলাচিপায় অর্ধদিবস হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা শহরে উপজেলা আওয়ামী লীগের ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাশিনাথ দত্তের ওপর হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ এই হরতাল ডাকে। হরতাল আহ্বানকারীদের দাবি, আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ গোলাম মাওলার সমর্থকেরা ওই হামলা চালিয়েছে।হরতালের সময় শহরের দোকানপাট বন্ধ ছিল, তেমন কোনো যানবাহন চলাচল করেনি। সকাল থেকেই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে রাজপথে অবস্থান নেয়। অন্যদিকে সকাল ১০টার দিকে সাংসদ গোলাম মাওলার সমর্থকেরা হরতালের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে। তবে দুপক্ষের মধ্যে কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত ছিল।