গলাচিপায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পথচারীসহ আটজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা পৌর ছাত্রলীগের আহ্বায়ক ফরিদ আহসানের সমর্থক মো. রিয়াদ হোসাইনের সঙ্গে গলাচিপার সদর রোডের একটি রেস্তোরাঁয় বসে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাত হোসাইনের সমর্থক ইলিয়াস পেয়াদা ও তাঁর কয়েকজন সঙ্গীর কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বাবুলাল দত্ত (৫০) নামের এক পথচারীসহ উভয় পক্ষের আটজন আহত হন।গলাচিপা থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে পরিস্থিতি এখন শান্ত।