গলাচিপায় জগদীশ চন্দ্র বসু ও সত্যেন বোস স্মারক বক্তৃতামালা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় আচার্য জগদীশ চন্দ্র বসু ও সত্যেন বোস স্মারক বক্তৃতামালা শুরু হয়েছে। আবদুল গনি স্মৃতি পাঠাগারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আবদুল গনি স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ বক্তৃতামালার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।বক্তৃতামালার এ পর্বের আলোচ্য বিষয় ছিল ‘বিজ্ঞানের স্বরূপ এবং দর্শন ও বিজ্ঞানের প্রাজ্ঞ মিথষ্ক্রিয়া’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী সুজয় দাস। মুক্তিযোদ্ধা আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্ব আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অনিল চন্দ্র মন্ডল, আনোয়ার হোসেন শিপন, সুব্রত রায়, সমীরণ বিশ্বাস, বিধান কর্মকার, রাকিবুল হাসান প্রমুখ।