গলাচিপায় জমি দখল করে যুবলীগ নেতাদের ঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরমোন্তাজ স্লুইজবাজারের জায়গা দখল করে স্থানীয় যুবলীগ নেতারা ঘর তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে চরমোন্তাজ স্লুইজবাজারের মাছপট্টি ও কাঁচাবাজার এলাকা দখল করে ঘর তৈরির কাজ শুরু করা হয়্। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই জায়গায় তিনটি ঘর তোলা হয়েছে। এলাকাবাসী জানান, ইউনিয়ন যুবলীগের নেতা মজিবর মাতব্বর, বশির খান, জসিম ফরাজি, আলমগীর খান, সাব্বির মাতব্বর, সোহরাব সুকানি ও দুলাল মাতব্বরের নেতৃত্বে জায়গা দখলের ঘটনা ঘটেছে।এ প্রসঙ্গে মজিবর মাতব্বর বলেন, ‘বাজার দখল করে কেউই ঘর তোলেনি। এই অভিযোগ মিথ্যা।’