গলাচিপায় তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরখালী গ্রামের ধানখেত থেকে গতকাল বুধবার দুপুরে মো. ফিরোজ (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলাচিপা সদর ইউনিয়নের চরখালী গ্রামের শের আলী শেখের ছেলে।ফিরোজের মা ফুলবানু বিবি (৫০) জানান, গত সোমবার সন্ধ্যা থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল বলেন, ‘ফিরোজের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে প্রথমে মারধর এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।