গলাচিপায় প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ এবং দলের সহসভাপতি ও পৌর মেয়র আবদুল ওহাব খলিফার ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে গলাচিপা উপজেলা নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়েছে। বিকেল চারটার দিকে প্রায় দুই হাজার নারী-পুরুষ গলাচিপা হাইস্কুল খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গলাচিপা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সন্তোষ কুমার দে।