গলাচিপায় বিএনপির কর্মিসভায় আ.লীগ নেতা-কর্মীদের হামলা, আহত ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির কর্মিসভায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ৩৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন।গলাচিপার বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফোরকান পালোয়ান জানান, গতকাল সোমবার বেলা একটার দিকে বড়বাইশদিয়ার তক্তাবুনিয়া বাজারে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে মো. বাচ্চু হাওলাদারের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নির্ধারিত কর্মিসভা শুরু হয়। বেলা দেড়টার দিকে বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির পালোয়ান, আওয়ামী লীগের নেতা মো. হেলাল মুফতী, রুবেল হাওলাদার, মামুন গাজী, বাশার গাজী, রনো পালোয়ান ও হীরা হাওলাদারের নেতৃত্বে আওয়ামী লীগ-যুবলীগের দেড় শতাধিক কর্মী লাঠিসোঁটা ও রামদা নিয়ে মিছিল করে সভাস্থলে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। এ সময় মিছিলকারীদের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ জন নেতা-কর্মী আহত হন।ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু হাওলাদার বলেন, ‘কর্মিসভায় উপস্থিত নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের দুর্বৃত্তরা লাঠি ও রামদা নিয়ে মিছিল করে সংঘবদ্ধ হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে পিটিয়ে ও কুপিয়ে নেতা-কর্মীদের আহত করে। সভায় উপস্থিত কর্মীদের জন্য আনা দুপুরের খাবারের প্যাকেটগুলো আওয়ামী লীগের লোকজন খালে ভাসিয়ে দেয়।’ তিনি জানান, আহত ব্যক্তিদের চিকিৎ সার জন্য গলাচিপায় যেতে বাধা দিচ্ছে আওয়ামী লীগের লোকজন। এ কারণে স্থানীয়ভাবে তাদের চিকিৎ সা করানো হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির পালোয়ান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রকাশ্যে বিএনপির কর্মিসভা না করার জন্য দলটির স্থানীয় নেতা-কর্মীদের কাছে অনুরোধ করেছি। তাঁরা আমাদের অনুরোধে সভা ভেঙে চলে গেছেন। তাঁদের সভাস্থলে কোনো হামলার ঘটনা ঘটেনি।’রাঙ্গাবালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির কর্মিসভা উপলক্ষে সোমবার দলের নেতা-কর্মীদের জন্য খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি বিতরণ নিয়ে দলটির বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগের কিছু লোকজনও তাতে জড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’