গলাচিপায় বৈশাখী মেলা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় বাংলা নববর্ষ উপলক্ষে আজ শনিবার থেকে শুরু হচ্ছে চার দিনের বৈশাখী মেলা। গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে গলাচিপা পৌরসভার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ বিদ্যালয় চত্বরে বিকেল চারটায় মেলা শুরু হবে।মেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বর্ষ বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা উদ্বোধন করা হবে। এ ছাড়া কাল রোববার সকাল সাতটায় বাংলা নববর্ষ ১৪২০ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পয়লা বৈশাখ মেলার মাঠে বর্ষবরণ উপলক্ষে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওই দিন সকালে মেলার মাঠে গলাচিপা অফিসার্স ক্লাবের উদ্যোগে পান্তা-ইলিশ পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।