গলাচিপায় ভোট পুনর্গণনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে ২ এপ্রিল। এ ইউপির চেয়ারম্যান প্রার্থীদের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সামসুজ্জামান ওরফে লিকন।৫ এপ্রিল পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদনে সামসুজ্জামান উল্লেখ করেন, পানপট্টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষে ওই ইউনিয়নের ২ নম্বর কেন্দ্রে ভোট গণনার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও প্রিসাইডিং কর্মকর্তা মো. বাবুল আকতার ব্যালট বাক্স উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণকক্ষে নিয়ে যান। পরে সেখানে ভোট গণনা করে ফলাফলপত্র তৈরি করেন। সামসুজ্জামান দাবি করেন, ওই ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রকৃতপক্ষে সাত হাজার ৭৩৩টি ভোট গৃহীত হয়। কিন্তু ফলাফল পরিবর্তন করার উদ্দেশ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হিসাবে ৯০টি ভোট যোগ করা হয়। তাতে তিনি (সামসুজ্জামান) ৭৮ ভোটে পিছিয়ে পড়েন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন খানকে জয়ী ঘোষণা করা হয়।রিটার্নিং কর্মকর্তা মো. মোবাশ্বের আলী হাওলাদার জানান, প্রিসাইডিং কর্মকর্তা ভোটসংখ্যা যোগ করতে ভুল করেছেন। এতে ৯০টি ভোটের গরমিল দেখা দেয়। কিন্তু তাতে চেয়ারম্যান পদের ফলাফলে কোনো প্রভাব পড়েনি।