গলাচিপায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া দয়াময়ী দেবী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে।মন্দিরের পরিচালনা পরিষদ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার পর থেকে সাড়ে তিনটার মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটেছে।মন্দিরের পূজারী নিখিল চন্দ্র ঠাকুর জানান, সকাল সাড়ে ১০টার দিকে পূজা শেষে তিনি মন্দিরের দরজায় তালা লাগিয়ে চলে যান।মন্দিরের পরিচালনা পরিষদের সভাপতি বিমল সমদ্দার জানান, বিকেলে স্থানীয় এক গৃহবধূ মন্দিরের সামনে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা। মন্দিরের ভেতরে ঢুকে কালী প্রতিমাটি ভাঙা দেখতে পান। এরপর তিনি ডাকাডাকি করলে আশপাশের লোকজন এসে দেখতে পান, মন্দিরের কালী প্রতিমাটি ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে।