গলাচিপায় মালবোঝাই ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাটের কাছে আগুনমুখা মোহনায় গতকাল রোববার সকালে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে।
ডুবে যাওয়া ট্রলারটির মাঝি গলাচিপার বড়চরকাজল ইউনিয়নের বাসিন্দা মো. ইয়ামিন পালোয়ান জানান, তিনি বিভিন্ন ব্যবসায়ীর মালামাল নিয়ে গতকাল সকাল সাতটায় গলাচিপার আড়তপট্টি এলাকা থেকে চরকাজল-চরবিশ্বাসের উদ্দেশে রওনা হন। আটটার দিকে ট্রলারটি উপজেলার পানপট্টি লঞ্চঘাটের কাছে কাজল নদের আগুনমুখা মোহনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারটির আটজন যাত্রী এবং তিনজন মাঝি সাঁতরে ঘাটে উঠতে সক্ষম হন।