গলাচিপায় স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনে প্রেম করে বিয়ের পর স্ত্রীকে হত্যার ঘটনায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল গ্রামের মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত রোববার গলাচিপা থানার পুলিশ গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করে।মনিরুলের স্ত্রীর নাম তাসলিমা (১৭)। সে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মো. শহীদ উল্লাহর মেয়ে। তাসলিমাকে গত ৩০ মে চরকাজল গ্রামে মনিরুলের বাড়িতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মামলার তদন্ত কর্মকর্তা গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম খান জানান, মনিরুল পুলিশ ও আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনা নিয়ে গত ২ জুন প্রথম আলোয় ‘মুঠোফোনে প্রেম-বিয়ে, অতঃপর...’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।