গলাচিপায় ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন নদ-নদী ও সাগরমোহনায় ১ নভেম্বর (গতকাল) থেকে আগামী বছরের ৩১ মে পর্যন্ত নয় ইঞ্চির ছোট আকৃতির ইলিশ বা জাটকা শিকার, ক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কর তাজুল ইসলামের পক্ষে এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মৎস্য সংরক্ষণ আইন অনুসারে ১ নভেম্বর থেকে পরবর্তী ৩১ মে পর্যন্ত নয় ইঞ্চির ছোট জাটকা শিকার, বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ। এ আইন প্রথমবার লঙ্ঘন করলে এক হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড এবং পরবর্তী প্রতিবারের জন্য দুই হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।