গলাফোলা রোগে ১০ দিনে ১৯ মহিষের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য গ্রামে গলাফোলা রোগে গত ১০ দিনে ১৯টি মহিষ মারা গেছে। ১০ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ওই মহিষগুলো মারা যায়।
কয়েকজন কৃষক জানান, গলাফোলা রোগে আক্রান্ত হয়ে শ্রীসূর্য গ্রামে গতকাল শনিবার সকালে জালাল মিয়ার একটি মহিষ মারা যায়। এর আগে গত শুক্রবার খলিল মিয়ার একটি, বৃহস্পতিবার আকরাম খানের দুটি, মঙ্গলবার কয়ছর মিয়ার একটি মহিষ, সোমবার ময়ুব মিয়ার একটি, ১২ এপ্রিল রহমত মিয়ার একটি মহিষসহ ওই মহিষগুলো মারা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক কয়ছর, খলিল ও আকরাম জানান, এ রোগে মহিষের গলা ফুলে পানি ঝরে ও পেট ফুলে মারা যায়। সকালে রোগের প্রাদুর্ভাব দেখা দিলে বিকেলেই মহিষের মৃত্যু হয়। কিন্তু এ রোগের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন খলিলুর রহমান জানান, এ রোগ থেকে রক্ষায় ওই গ্রামের মহিষগুলোকে টিকা দেওয়া হয়েছিল। এর পরও কেন এ রোগে মহিষ মারা যাচ্ছে, তা তাঁরা বুঝতে পারছেন না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মোহামঞ্চদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।