গলায় কই মাছ আটকে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে গতকাল রোববার গলায় কই মাছ আটকে নূর মোহাম্মদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
নূর মোহাম্মদের বাড়ি ছদাহা ইউনিয়নের ফজুরপাড়া এলাকায়। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে নূর মোহাম্মদ নিজ বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামেন। একটি কই মাছ ধরার পর তিনি সেটি মুখে চেপে ধরে আবারও জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন। এ সময় মুখে থাকা মাছটি গলার ভেতর ঢুকে আটকে যায়। স্বজনেরা দ্রুত নূর মোহাম্মদকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।