গলায় ডিম আটকে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সোমবার সেদ্ধ ডিম খাওয়ার সময় গলায় আটকে মিম আক্তারী (১) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের ডকইয়ার্ড-শ্রমিক নিজাম শেখের একমাত্র মেয়ে।
মৃত শিশুর চাচা মহির উদ্দিন জানান, গত রোববার বিকেলে ছোট ভাই নিজামের স্ত্রী রাশেদা বেগম একমাত্র শিশুকন্যা মিমকে নিয়ে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায় তাঁর ভগ্নিপতি (বোনজামাই) নিজাম শেখের বাড়িতে বেড়াতে যান। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ আসে, মিমকে ডিম খাওয়ানোর সময় গলায় আটকে অসুস্থ হয়ে পড়েছে। তাকে জরুরি ভিত্তিতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দ্রুত হাসপাতালে পরিবারের অন্যদের সঙ্গে ছুটে গিয়ে তিনি জানতে পারেন, মিম মারা গেছে। রাশেদার কাছ থেকে তিনি জানতে পারেন, সকাল ১০টার দিকে মিমকে মুরগির ডিম সেদ্ধ করে খাওয়ানো হচ্ছিল। হঠাৎ গলায় আটকে গেলে প্রাথমিকভাবে অনেক চেষ্টা করেও শ্বাস নিতে না পারায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু এর আগেই সে মারা যায়।