গলায় মাছ আটকে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গলায় মাছ আটকে রবিউল আউয়াল (৩) নামের এক শিশু মারা গেছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের বিরাম খাঁর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলতে খেলতে একটি জীবন্ত কই মাছ পায় রবিউল। এরপর সে মাছটি মুখে দিলে গলায় আটকে যায়। দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শ্বাসনালিতে মাছ আটকেই শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিত্সক।