প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গলায় মাছের কাঁটা বিঁধে সোহানা নামের দেড় বছরের একটি শিশু মারা গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার পালাশী গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। শফিকুল জানান, সকালে মায়ের সঙ্গে ভাত খাওয়ার সময় সোহানা সবার অগোচরে একটি ছোট মাছ গিলে ফেলে। মাছটি গলায় আটকা পড়লে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।