গলায় হাড় আটকে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের স্বপ্নপুরীতে ঈদ আনন্দ করতে এসে গতকাল শুক্রবার দুপুরে খাওয়ার সময় মাংসের হাড় গলায় আটকে ফাহিমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মেহেরপুর জেলার মেহেরপুর গ্রামের মো. মোতাম আলীর স্ত্রী।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গতকাল সকালে মেহেরপুর থেকে একটি পিকনিক দল স্বপ্নপুরীতে বেড়াতে আসে। দুপুরে খেতে বসে ফাহিমার গলায় মাংসের হাড় আটকে যায়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু এর পরই তিনি মারা যান। বিকেলে তাঁর লাশ মেহেরপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।