গল্প শোনানোর অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মুক্তিযুদ্ধের গল্প শোনা অনুষ্ঠান এবং নদীভাঙনকবলিত পরিবারের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে ডা. কামরুল হাসান লালী ও ডা. রেহেনা বেগম ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও যুদ্ধকালীন কমান্ডার কামরুল হাসান লালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড আবুল কালাম, কমরেড জ্যোতি শংকর ঝন্টু, ডা. রেহেনা বেগম ও বরাট ইউপি চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান।