গল্পে গল্পে বিজয়ের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্প শুনতে ভালো লাগে তৃতীয় শ্রেণির ছাত্রী প্রকৃতি ও লিমার। সেই গল্প যদি হয় মুক্তিযুদ্ধের, তা-ও আবার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শোনার সুযোগ, তাহলে তো কথাই নেই। তাদের মতো চতুর্থ শ্রেণির বাঁধন, শুভসহ অন্তত শতাধিক শিক্ষার্থী তাই জড়ো হয় বরগুনার পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া কক্ষে।
বিজয় দিবস উপলক্ষে গত বুধবার দুপুর ১২টার দিকে শহরের দুটি সরকারি প্রাথমিক ও চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন মুক্তিযোদ্ধার কাছ থেকে গল্প শুনতে চলে আসে ‘গল্পে গল্পে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাসিমা ফেরদৌসি। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পরই শুরু হয় বিজয়ের গল্প বলা। শুরুতেই মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন ৯ নম্বর সাব-সেক্টরের অধীনে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়ার যুদ্ধজয়ের গল্প বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে গল্পের ছলে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা একটি ভালো উদ্যোগ। এতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধ তৈরি হবে।