গহিন অরণ্যে বন্য হাতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের নলবিলা বনবিটের অধীন হাইত্যারঘোনার গহিন অরণ্যে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার হাতিটিকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে বন বিভাগের কর্মকর্তারা দাবি করছেন, বার্ধক্যজনিত কারণেই হাতিটি মারা গেছে।