গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রাম থেকে গতকাল শুক্রবার ১৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার ও একটি ট্রাক আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৩০) ও বগুড়া সদর উপজেলার কালিবালা গ্রামের মো. হৈবর মিয়ার ছেলে মো. রকি (২০)। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।