গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গতকাল বৃহস্পতিবার ৮২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। র্যাব-৯ ভৈরব ক্যাম্প থেকে জানানো হয়, গোপন সূত্রে র্যাবের সদস্যরা জানতে পারেন, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে আশুগঞ্জে আনা হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে উপজেলার লালপুর চরে পরিত্যক্ত অবস্থায় ওই গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।