প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশ কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলি মোড়ে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যানসহ এক পাচারকারীকে আটক করেছে। ওই পাচারকারীর নাম হারুন মিয়া (৪৩)। তিনি শরীয়তপুরের নড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশের সার্জেন্ট আবদুল কুদ্দুছ জানান, পিকআপ ভ্যানটির পেছনে মালামাল রাখার অংশে অভিনব কায়দায় গাঁজা রাখা হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি