গাঁজা চাষের দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা চাষ করার দায়ে ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মধ্য কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আইউব সর্দার (৪৯) মধ্য কোমরপুর গ্রামের মৃত হামিদ সর্দারের ছেলে। আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী হাকিম মাহবুবুর আলম।  ফরিদপুর অফিস