গাঁজা বহনের দায়ে দুই নারীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত গাঁজা বহনের দায়ে দুই নারীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত নারীরা হলেন গুল বাহার (৫০) ও জয়েদা বেগম (৩০)।গত শুক্রবার গভীর রাতে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে এ দুই নারীকে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তাঁদের শরীরে বাঁধা অবস্থায় চার কেজি করে আট কেজি গাঁজা পাওয়া যায়।