গাঁজা বিক্রির দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার মো. সোলায়মান (৩২) নামের এক ব্যক্তিকে গাঁজা বিক্রির দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ইউএনও মোহাম্মদ কামাল হোসেন তাঁকে এ দণ্ড দেন।
ইউএনও কামাল হোসেন বলেন, সোলায়মান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল দুপুরে পাঁচরুখী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।