গাঁজা বিক্রেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গাঁজা বিক্রেতা শরীফ শেখকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসেন এই রায় দেন। গতকাল সোমবার শরীফকে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব-৬-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার কাজী মোহম্মদ শোয়েব বলেন, রোববার বিকেলে শরীফকে উপজেলার মৌভোগ গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।