গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে গাঁজা ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (২৪) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান গতকাল বৃহস্পতিবার রাতে এ রায় দেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) আফসার উদ্দিন জানান, গতকাল বিকেলে রাজীবপুর গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ইসমাইলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।