গাঁজা ব্যবসায়ীর ছয় মাসের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে মো. মাসুদ (৩০) নামের গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সোহেল রানা এ রায় দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবদুল্লাহ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার চর রুহিতা গ্রামের মাসুদকে গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।