গাঁজা রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার একটি গ্রামে গাঁজা রাখার দায়ে মো. নওয়াব আলী (৫০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা দুইটার দিকে কারাদণ্ডের রায় দেওয়া হয়। গতকালই তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার বেলঘরিয়া গ্রামে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, নওয়াব আলীকে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ৫০০ গ্রাম গাঁজাসহ কুষ্টিয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা বেলঘরিয়া গ্রামের নফর শাহর মাজার থেকে আটক করেন। পরে বেলা দুইটার দিকে সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।