গাঁজা রাখায় ৩ জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা রাখার অপরাধে গাজীপুরের টঙ্গীতে তিন ব্যক্তিকে দুই বছরের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মুজিবুর রহমান, মো. আলমগীর ও মিন্টু শেখ।র‌্যাব-১ সদস্যরা গত বুধবার বিকেলে টঙ্গীর মরকুন এলাকায় এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মুজিবুরকে গ্রেপ্তার করেন। পরে বিচারিক হাকিম তানজিনা সারোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন।রাত আটটার দিকে র‌্যাব টঙ্গীর আমতলীর কেরানীর টেক থেকে আলমগীর ও মিন্টুকে দুই কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করার পর আদালত তাঁদের দুই বছর করে বিনা শ্রম কারাদণ্ড দেন।