গাঁজা সেবন করায় জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক তরুণকে গতকাল রোববার এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই তরুণের নাম মো. সোহেল ওরফে লালা (২২)। তিনি সৈয়দপুর শহরের হাতিখানা অবাঙালি ক্যাম্পের বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সোহেল সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ের হিসাব কার্যালয়ের সামনে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক নির্বাহী হাকিম আবু ছালেহ মো. মুসা তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।