গাঁজা সেবন করায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা সেবনের দায়ে নরসিংদীর মনোহরদীতে শাহজাহান মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে উপজেলার চালাকচর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ শামীম কিবরিয়া তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। জানা গেছে, চালাকচর বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে শাহজাহানকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।