গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল বুধবার গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এঁরা হলেন শহরের মিস্ত্রিপাড়া মহল্লার মো. সাজু (২৫) এবং ঢেলাপীর উত্তরা আবাসনের বাঙ্গালীপট্টির জাহাঙ্গীর আলম (২৬)। আদালত সূত্রে জানা গেছে, সাজু শহরের শেরেবাংলা সড়কের সৈয়দপুর প্লাজার পেছনের গলিতে এবং জাহাঙ্গীর আলম শহরের অদূরের ঢেলাপীর উত্তরা আবাসনের বাঙ্গালীপট্টির মাঠে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এ সময় সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের একটি দল তাঁদের আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী হাকিম মুশফিকা ইফ্ফাত গাঁজা সেবনের দায়ে সাজুকে ১০ দিনের এবং জাহাঙ্গীর আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের গতকালই নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।