গাঁজা সেবনের দায়ে ফেনীতে ছয়জন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার গাঁজা সেবনের দায়ে ছয়জনকে জেলে পাঠানো হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, গত সোমবার রাতে ডিবি পুলিশ শহরের সহদেবপুরের সুইপার কোয়ার্টার এলাকায় অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজন গাঁজা সেবন করছিলেন। এ সময় ডিবি পুলিশ ছয়জনকে আটক করে। তাঁরা হলেন: আফতাব উদ্দিন চৌধুরী, মো. রুবেল, পরিমল চন্দ্র দাস, মো. শহিদ উল্লাহ, মোশাররফ হোসেন ও মো. মানিক। গতকাল সকালে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।