গাঁজার ৩০০ গাছ কর্তন, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বোয়ালকান্দি গ্রামের বাড়ির আঙিনায় চাষ করা গাঁজার ৩০০ গাছ কেটে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সিরাজগঞ্জ র্যাব-১২-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করে। এ সময় গোলাপ হোসেন নামের এক গাঁজা আবাদকারীকে র্যাবের সদস্যরা আটক করেন। সিরাজগঞ্জ র্যাব-১২-এর কোম্পানির অধিনায়ক মোহাম্মদ শহিদুল্লাহ জানান, চরাঞ্চলের বাড়ির আঙিনায় গাঁজার চাষ হচ্ছে এমন অভিযোগ পাওয়ায় র্যাবের একটি দল নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ১২টি বাড়ির আঙিনা থেকে গাঁজার ৩০০ গাছ কেটে উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চাষিরা বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেলেও গোলাপ হোসেন নামের এক গাঁজা চাষিকে আটক করা হয়েছে। র্যাব বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা করেছে। গ্রেপ্তারকৃত গোলাপকে জেলহাজতে পাঠানো হয়েছে।