গাঁজাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব ওরফে বাদশাকে (৩০) গতকাল মঙ্গলবার এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। র্যাব জানায়, গতকাল বেলা তিনটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে র্যাবের সদস্যরা আবু তৈয়বকে গাঁজাসহ আটক করেন। র্যাবের কুষ্টিয়া ক্যাম্পের মেজর আবুল কালাম আজাদ আবু তৈয়বকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।