গাঁজাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গতকাল শুক্রবার সকালে জোরারগঞ্জ থানার সামনে থেকে টিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। আটক যুবকের নাম নুরুল আলম (২৭)। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরেফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা টিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।