গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের এক নারী যাত্রীকে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার বিকেলে চট্টগ্রাম স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই নারীর (৭০) বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে এই গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।