গাঁজাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল সোমবার গাঁজাসহ আরমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান জানান, আরমান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কয়েকটি মামলা রয়েছে। বেলা একটার দিকে বাসাইল এলাকায় আরমানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পুরিয়া গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।