গাঁজাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নয়াখালী গ্রাম থেকে দুই কেজি গাঁজাসহ ফারুক গাজী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক বলেন, গত সোমবার রাত আড়াইটার দিকে নয়াখালী গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে৷ গতকাল মঙ্গলবার ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷