প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের সোনাপুরের মহব্বতপুর এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ আবুল হোসেন ওরফে গাঁজা হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মহব্বতপুর এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও পাঁচটি মামলা আছে।