গাঁজাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতার জামিন
গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সমাজসেবা ও রক্তদান-বিষয়ক সম্পাদক বেনজীর আহমেদ জামিন পেয়েছেন। গত শনিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গাঁজা সেবনের সময় পুলিশ তাঁকে আটক করে।
তেজগাঁও থানার পুলিশ জানায়, বেনজীরের কাছে এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তারের পর তিনি নিজের পরিচয় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তাঁর প্রতি পুলিশ সহানুভূতিশীল ছিল। কিন্তু উল্টো তিনি পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন।
পুলিশ বলছে তিনি প্রায়ই কারওবাজার এলাকায় এসে মাদকসেবন করেন বলে পুলিশ বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়। পরে পরে তাঁকে ডিএমপি অ্যাক্টে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান প্রথম আলোকে বলেন, বেনজীর যেন আর ছাত্রলীগ না করতে পারেন, সংগঠনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।