গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার গাঁজাসহ মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, মিজানুর রহমান ওই এলাকার নাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল সকালে মিজানুর বাসায় গাঁজা বিক্রি করছিলেন। এ সময় পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।