গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল শুক্রবার ছয় কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে পুলিশ উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির সামনে তল্লাশিচৌকি বসায়। এ সময় রাঙামাটির লংগদু উপজেলার দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। ওই সময় মোটরসাইকেলের আরোহী মো. ইছহাক আলী (২৫) ও আক্কাছ আলীর (২৮) ব্যাগে ছয় কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।