গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে একটি পিকআপ, ১০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই ব্যক্তিকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বড়খাতা গ্রামের জিল জালাল একরাম ও একই গ্রামের শাকিল হোসেন। হাতীবান্ধা থানার উপপরিদর্শক আনিছুর রহমান জানান, রোববার রাত ১০টার দিকে উপজেলার মেডিকেল মোড়ে পিকআপে তল্লাশি চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একরাম ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। হাতীবান্ধা থানার ওসি আবদুল মতিন প্রধান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।